এসআই মো. বাচ্চু মিয়া জানান, ‘বুধবার বিকালে বাসার ছাদে খেলতে গিয়ে মিনহাজ নিচে পড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, এরপর সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। রাত পৌনে ১০ টায় কর্তব্যরত চিকিৎক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের মধ্যে মিনহাজ ছিল বড়। তার বাবার নাম মো. মাসুম। শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।’