মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইসহাক আলীর মৃত্যু

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালমানবতাবীরোধী অপরাধের দায়ে আটক কারাবন্দি মো. ইসহাক আলীরে (৭০)  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা পৌনে ৭ টায় তিনি মারা যান। কেরানীগঞ্জে অবস্থি ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

কারারক্ষী মমিনুল ইসলাম বলেন, ‘নওগাঁ জেলার ইসহাক আলী দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। তার বন্দি নম্বর (১৪৪৪৯/১৭)। তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭ টায় মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’