স্থানীয়দের বরাত দিয়ে এস আই মো. বাচ্চু মিয়া জানান, রবিবার দিবাগত রাতে জিগাতলা নতুন রাস্তা অগ্রণী ব্যাংকের পেছনে আনোয়ার হোসেনের টিনশেড বাসার ভাড়াটিয়া, ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল বারেকের রুমের দরজা নক করে কয়েকজন যুবক। তিনি দরজা খোলা মাত্রই দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরপর তিনটি শব্দ হয়। একটি গুলি আব্দুল বারেকের ডান উরুতে লাগে। স্বজনরা রাত সোয়া ১টার দিকে তাকে ঢামেকে হাসপাতাল ভর্তি করেন।
মো. বাচ্চু মিয়া আরও বলেন, ‘আব্দুল বারেককে কে বা কাহারা গুলি করেছে, তা জানা যায়নি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ এ ঘটনায় কোনও মামলা হয়েছে কিনা, তা জানাতে পারেননি তিনি।