মালিবাগে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ট্রেনে কাটারাজধানীর মালিবাগ রেলগেইটে ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।


রমনা থানার উপ-পরিদর্শক এরশাদ জানান, রেলগেইট এলাকায় আজ সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৩ টায় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে শিশুটি কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকাল পোনে ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।