বাড্ডায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১



ধর্ষণরাজধানীর বাড্ডায় ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাড্ডা থানায় যৌন নিপীড়নের মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাড্ডা থানার পুলিশ কনস্টেবল নওশিন আকতার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্যাতনের শিকার শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ কনস্টেবল নওশিন আকতার বলেন, ‘১৭ অক্টোবর দিনের কোনও এক সময় মধ্য বাড্ডায় ভাড়া বাসায় পাশের রুমের আরেক ভাড়াটিয়া রিকশাচালক সাজু (৩৫) শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটির মা-বাবা দু’জনই কর্মস্থলে ছিলেন। রাতে বাসায় ফিরে তারা বিষয়টি জানতে পারেন। পরদিন তারা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৩ টায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।