মুগদা থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকালে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে মিনহাজের মৃত্যু হয়। সে উত্তর মুগদা ঝিলপাড় ৫১/১/জি, বাসায় গত বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দেয়, পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
অপরদিকে, ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে উক্ত থানার খিলবাড়ীর টেক এলাকার মোস্তফা কামালের ভাড়াটিয়ার কক্ষ থেকে সবুজ মিয়া (৩৫) নামে একজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
পরিবারের বরাদ দিয়ে ঐ কর্মকর্তা বলেন, ‘মৃতের স্ত্রী দু’দিন আগে সন্তান নিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। সবুজ বাসায় একাই ছিলো, তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।’