রাজধানীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণরাজধানীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তার বয়স ১৮ বছর। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
কিশোরীর মায়ের অভিযোগ— বিয়ের কথা বলে দুই দিন আটকে রেখে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে।
মায়ের ভাষ্য, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর। রমনা থানার বাংলামোটরের একটি টিনশেড বাসার ভাড়াটিয়া তারা। পাশের বাসার প্রাইভেটকার চালক রাসেলের (২৪) সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল। গত ২২ অক্টোবর বিকালে রাসেল বিয়ের কথা বলে মতিঝিলের আরামবাগে এক বন্ধুর বাসায় নিয়ে যায় তাকে। সেখানে দুই দিন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ কিশোরীর।
২৪ অক্টোবর বিকালে কিশোরীকে ছেড়ে দেয় রাসেল।সে বাসায় ফিরে ঘটনাটি মাকে জানায়। শুক্রবার সকালে মেয়েকে হাসপাতালে নিয়ে আসেন তিনি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. বাবুল মিয়া। তিনি জানান, মেয়েটি হাসপাতালে ভর্তি রয়েছে।