রাজধানীর ভাসানটেক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তানজিল হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটে। নিহত তানজিল চাঁপাইনবাবগঞ্জ জেলার মোল্লাপাড়ার আফছার হোসেনের ছেলে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।