আজিমপুরে খাবার খেয়ে অচেতন একই পরিবারের পাঁচজন

Untitled-1রাজধানীর লালবাগ থানার আজিমপুরে দুপুরের খাবার খেয়ে দুই গৃহকর্মীসহ একই পরিবারের ৫ জন অচেতন হয়ে পড়েন। রবিবার সন্ধ্যায় তাদেরকে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন- গৃহকত্রী মনিরা বেগম(৩৫), তার ছেলে মাহির(৫), মেয়ে মুন্তাহিনা(৩), দুই গৃহকর্মী পাপিয়া(৩০) ও কলি(২২)।

গৃহকর্তা অ্যাডভোকেট মতিউর রহমান জানান, লালবাগ থানার ১০৩/এ আজিমপুরে ৭তলা ভবনের ৫ম তলায় তিনি পরিবার নিয়ে থাকেন। রবিবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। বিকালে তার স্ত্রী মনিরা বেগম তাকে ফোন করে বলেন, শরীর অসুস্থ লাগছে। এরপর তিনি বাসায় এসে দেখেন পরিবারের সবাই অচেতন হয়ে আছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, বাসা থেকে কিছু খোয়া গেছে কিনা এ মুহূর্তে তিনি কিছু্ বলতে পারছেন না। তবে এ ঘটনার পেছনে তার বাসার গৃহকর্মী কলি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি।

মতিউর রহমান জানান, গত দুদিন আগে প্রতিবেশী এক দারোয়ানের মাধ্যমে কলি তার বাসায় কাজ নেয়। তার ধারণা এ ঘটনার পেছনে কলি ও ওই দারোয়ান জড়িত থাকতে পারে।