রাজধানীর বনানীতে জনশক্তি রফতানিকারক একটি প্রতিষ্ঠানের ভেতরে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত ব্যবসায়ী সিদ্দিক হোসেনের (৫৫) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
তিনি জানান, ওই ব্যবসায়ীকে দু’টি গুলি করা হয়েছিলো। একটি গুলি তার বাম হাতে লেগে বুকের ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে। আরেকটি গুলি বুকের বাম পাশ দিয়ে ঢুকে ডান পাশে গিয়ে আটকে ছিল, যা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকালে নিহতের লাশ স্বজনরা নিয়ে গেছেন, বলেও জানান তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বনানী বি ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাড়িতে এস মুন্সি ওভারসিসে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সিদ্দিক হোসেন (৫৫) নামে একজন নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতরা হলেন— মোস্তাক হোসেন, মোখলেছুর রহমান ও মিরাজ পারভেজ।
আরও পড়ুন: বনানীতে জনশক্তি রফতানির অফিসে গুলি, নিহত ১