ফুলকোর্ট সভা ডেকেছেন দায়িত্বরত প্রধান বিচারপতি

বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা (ফাইল ছবি)হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে আগামী ১২ ডিসেম্বর ফুলকোর্ট সভা ডেকেছেন দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। রবিবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়।
ফুলকোর্ট সভা সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১২ ডিসেম্বর, ২০১৭ মঙ্গলবার বেলা ৪টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এর আগেও দায়িত্বরত প্রধান বিচারপতির নেতৃত্বে বেশ কয়েকবার ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সে নিয়েও আলোচনা হয়ে থাকে।