ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, রহিমা ইস্পাতে লোহা গলানোর চুলা (যা বার্টি নামেও পরিচিত) বিস্ফোরিত হয়। এ সময় কর্মরত সাত শ্রমিক আগুনে দগ্ধ হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত আড়াইটার দিতে শ্রমিকদের ঢামেকে আনা হয়।
দগ্ধ শ্রমিকরা হলেন-নজরুল ইসলাম (২৮), গাফফার (২৪), আহমেদ আলী (৩০), জামাল (৩৩), সোহেল (৪৫), রমজান (২৯) ও শামীম (৪২)।
এর মধ্যে নজরুল ইসলামের শরীরের ১৫%, গাফফার ও আহমেদ আলীর ১২% পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।