এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আবু জাফর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজের চার মাস পর গত ২২ ডিসেম্বর রাজধানীর শাহজাদপুর এলাকায় সন্ধান পাওয়ার পর এম এম আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়।
গত ২৭ আগস্ট নিখোঁজ হন ২০ দলীয় ঐক্যজোটের শরিক দল কল্যাণ পার্টির এই মহাসচিব। ওই দিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারের নিজ বাড়ির পথে রওনা হওয়ার পর আর খোঁজ পাওয়া যায়নি তার। তার ব্যক্তিগত মোবাইল নম্বরও বন্ধ ছিল।
আরও পড়তে পারেন: কল্যাণ পার্টির মহাসচিব আবারও দুই দিনের রিমান্ডে