পুলিশের এসআই (নিরস্ত্র) পরীক্ষায় ১ হাজার ৫১১ প্রার্থী উত্তীর্ণ

 

পুলিশ২০১৬ সালের পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার লিখিত, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। চূড়ান্তভাবে ১ হাজার ৫১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রবিবার বাংলাদেশ পুলিশের ওয়েব সাইটে এই ফল প্রকাশ করা হয়েছে।

ফল প্রকাশের সঙ্গে আরও জানানো হয়েছে, প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর করার পর এক বছরের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এক বছর মৌলিক প্রশিক্ষণের পর উত্তীর্ণদের শিক্ষানবিস হিসেবে নিয়োগ দেওয়া হবে। দুই বছর শিক্ষানবিস সফলভাবে সম্পন্নকারীদের স্থায়ী হিসাবে নিয়োগ দেওয়া হবে। বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর ফরম পূরণ সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির মাধ্যমে সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট ডিআইজি প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর করার জন্য নির্বাচিত প্রার্থীদের যথা সময় অবহিত করবেন। পরীক্ষার ফল দেখা যাবে http://www.police.gov.bd/recruitment/2016.pdf এই লিংকে।