এই প্রসঙ্গে র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান গুলশান ২ নম্বরে সাংবাদিকদের বলেন, ‘সারা রাত রাজধানীতে হেলিকপ্টার টহলে থাকবে। সার্চ লাইট দিয়ে ওপর থেকে দেখা হবে।’ তিনি বলেন, ‘রাজধানীর গুলশান, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তরা এলাকাসহ সব গুরুত্বপূর্ণ এলাকায় র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এবার পোশাক পরা ও সাদা পোশাকে র্যাব সদস্যরা মোতায়েন রয়েছে। চেকপোস্টগুলোতে র্যাবের ডগ স্কোয়াড কাজ করছে। থার্টি ফার্স্ট উদযাপনে কোনও নারী, কোনও পথচারী যেন হয়রানির শিকার না সে জন্য নিয়মিত টহল চলবে। নববর্ষ উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।’
থার্টি ফার্স্ট রাতে নিরাপত্তাজনিত কোনও ঝুঁকি কিংবা হুমকি রয়েছে কিনা, জানতে চাইলে আনোয়ার লতিফ খান বলেন, ‘স্পষ্টত কোনও ঝুঁকি কিংবা হুমকি নেই। তবে নিরাপত্তায় রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিগত দিনগুলোর অভিজ্ঞতার আলোকে নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।’