শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘যাত্রী যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। তার নাম মার্ক রুমাম কুটরোবস্কি। ২২ বছর বয়সী মার্ক ড্রোনটিসহ গত ২৬ জানুয়ারি বাংলাদেশে আসেন। আবার আজ যুক্তরাষ্ট্র ফেরত যাচ্ছিলেন। এসময় গোপন তথ্য অনুযায়ী শুল্ক গোয়েন্দা দল ড্রোনটি আটক করে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন। এতে ৯টি ক্যামেরা রয়েছে। যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ড্রোনটি ব্যবহার করে দেশের ভেতর বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন। ড্রোনটির মেমরি কার্ড পরীক্ষা করে দেখছেন শুল্ক গোয়েন্দারা।’
ড. মইনুল খান আরও বলেন, ‘ড্রোন আমদানি নিয়ন্ত্রিত পণ্য। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় দলিলপত্র না থাকায় এবং দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ড্রোনটি আটক করা হয়।’
ড্রোনটি আটক করা হলেও যাত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।