মাদকের টাকা না পাওয়ায় মাকে কুপিয়ে জখম

Untitled-1রাজধানীতে মাদকের টাকা না পাওয়ায় মাকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত ছেলে। আহত আনোয়ারা বেগম কাকলীকে (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গেন্ডারিয়ার নারিন্দায় এই ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
আহত কাকলীর স্বামী আমির আহামেদ আলামিন বলেন, আমরা গেন্ডারিয়ার ৩নং নারিন্দায় থাকি। ছেলে জোনায়েত হোসেন আবির (১৯) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শুক্রবার রাত ৭টার দিকে সে তার মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করে। তার মা টাকা না দেওয়ায় ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।