শাহজালালে বিদেশি মুদ্রা উদ্ধার, যাত্রী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে এক কোটি চব্বিশ লাখ বিরানব্বই হাজার টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম-ব্যাংককগামী রিজেন্ট এয়ারওয়েজের যাত্রী মো. মিঠুকে আটক করা হয়েছে।

উদ্ধার করা মুদ্রা (ছবি: ঢাকা কাস্টম হাউসের সৌজন্যে)রবিবার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাহেদ আহমেদ। তিনি বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (৪ ফেব্রুয়ারি) রিজেন্ট এয়ারওয়েজের ঢাকা-চট্টগ্রাম-ব্যাংককগামী ফ্লাইটে আরোহনকালে যাত্রী মো. মিঠুর সঙ্গে বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন। পরে তার দেহ ও ব্যা গে তল্লাশি চালিয়ে ইউএস ডলার, সৌদি রিয়াল, ইউরো, কাতারি রিয়াল ও ইউএই দিরহাম পাওয়া যায়।’

এ বিষয়ে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ও মানিলন্ডারিং অ্যাক্ট অনুযায়ী ব্যসবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।