এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল বলেন, ‘শিমুল বিশ্বাসসহ ২৪ জন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।’
অভিযোগপত্র গ্রহণ করা উল্লেখযোগ্য আসামিরা হলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বরকতউল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, খায়রুল কবীর খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, মীর সরাফত আলী সপু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, রাজীব আহসান, ডা. জেড এম জাহিদ হোসেন, সফিউল বারী বাবু প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজধানীর পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার পুলিশ (উপপরিদর্শক) মোস্তাক আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।