রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে র্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুজন হলো শাহাদৎ হোসেন (৩২) ও ইশতিয়াক আহম্মেদ (২৮)।
র্যাব-১১ সিও জানান, শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত মিরপুর-২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদী লিফলেট ও বই উদ্ধার করা হয়। তারা দুজনই আনসার আল ইসলামের সদস্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।