খালেদা জিয়ার আপিল বৃহস্পতিবারের কার্য তালিকায়



খালেদা জিয়া (ফাইল ছবি)জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার দায়ের করা আপিলের গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী বৃহস্পতিবারের কার্য তালিকায় (কজ লিস্ট) রাখা হয়েছে। মঙ্গলবার রাতে মামলাটি শুনানির জন্য হাইকোর্টের একটি নির্ধারিত বেঞ্চের ৬ নম্বরে রাখা হয়। এর ফলে আগামী বৃহস্পতিবার খালেদা জিয়ার আপিল গ্রহণের ওপর শুনানি হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
এর আগে বিকেলে আপিল আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মেনশন (উল্লেখ) করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তখন আদালত জানিয়েছিলেন, মামলাটি শুনানির জন্য আগামী বৃহস্পতিবারের কার্য তালিকায় রাখা হবে। এর পরিপ্রেক্ষিতেই মামলাটি শুনানির জন্য হাইকোর্টের তালিকায় উঠে আসে।