রাজধানীতে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

আটকরাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-২। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৯ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া ) মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাজধানীর মোহাম্মদপুর ও শেরে বাংলানগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি মাহমুদ খান।