প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘দুই দিনে নির্বাচনে মোট ৯ হাজার ১১ ভোট পড়েছে। এর মধ্যে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ১২৯ জন। আগামীকাল বৃহস্পতিবার ১২ টা থেকে ভোট গণনা শুরু হবে।’ তিনি বলেন, ‘ভোটের বাক্সগুলো ভোট শেষ হওয়ার পর আমরা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। ব্যাংক থেকে নিয়ে আসার পর আশা করছি, ভোট গণনা শুরু করতে পারবো।’
এর আগে মঙ্গলবার প্রথম দিনে ৩ হাজার ৬৫২ জন ভোট পড়ে। ভোটকেন্দ্রে ভোটররা ১২০টি বুথে ভোট দেওয়া সুযোগ পান। প্রধান নির্বাচন কমিশনসহ মোট ২০১ জন সদস্য নিয়ে কমিশন গঠন করেন। এর মধ্যে ২০ জন কমিশনার ও ১৮০ জন সদস্য দায়িত্ব পালন করেন।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-সমর্থিত নীল প্যানেল তাদের প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচনে ২৭টি পদের বিপরীতে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্যানেলের বাইরে সদস্য পদে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
নীল প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে গোলাম মোস্তফা খান, সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান, সহ-সভাপতি পদে এ আর মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদের মো. নিহার হোসেইন ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত উল্লাহ ভুইয়া ছোটন, গ্রন্থাগার সম্পাদক পদে এবিএন ইফতেখারুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দফতর সম্পাদক পদে মো. জুলফিকার আলী হায়দার জীবন, সমাজ কল্যাণ সম্পাদক পদে এমএবিএম খায়রুল ইসলাম লিটন ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মাদ খলিলুর রহমান।
সদস্য পদে একতানদার হোসেন হাওলাদার বাপ্পি, হান্নান ভুইয়া, জাকিয়া সুলতানা মিষ্টি, মো. ইকবাল মাহমুদ সরকার, মো. মুকতাদির আহমেদ কাজল, মো. রাশেদুল ইসলাম রাশেদ, মো. শাহীন হোসেন, মো. জাহেদ উল আলম জতি, মেহেদী হাসান বাদল, মো. ইব্রাহিম স্বপন, মো. ইয়াছিন মিয়া, মোসা. জেবুন্নেছা খানম জীবন, নজরুল হক সুভা, শারমিন জাহান শিমু ও জহুরা খাতুন জুঁই।
সাদা প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মামুন, সিনিয়র সহ-সভাপতি পদে কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে মো. রুহুল আমিন, কোষাধ্যক্ষ পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটয়ারী, গ্রন্থাগার সম্পাদক পদে এম মনিরুজ্জামান মানির, সাংস্কৃতিক সম্পাদক পদে তাছলিমা আক্তার রিতা, দফতর সম্পাদক পদে আব্দুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক পদে হুমায়ুন খন্দকার টগর এবং ক্রীড়া সম্পাদক পদে সাদিয়া আফরীন শিল্পী।
সদস্য পদে আব্দুর রব খান পল্লব, আসাদুজ্জামান বাবু, মো. হাসান আকবার আফজাল, সুমন মিয়া, মো. নুরুদ্দিন, শেখ সাইফুর রহমান সুমন, মো. ইব্রাহিম হোসেন, মো. সাইফুজ্জামান টিপু, মোহা. আহসান হাবীন, সাদিয়া আফরোজা, সাবিনা আক্তার দিপা, মির্জা মো. জামাল হোসেন, মো. খায়রুল ইসলাম, সফাত নাহার সুমি ও তুষার ঘোষ।
নির্বাচনে স্বতন্ত্র সদস্য পদে মৌসুমি বেগম নামে একজন প্রার্থী রয়েছেন।
এর আগে গত বছর ২০১৭-২০১৮ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে বিএনপি ও জামায়াত-সমর্থিত নীল প্যানেল জয়লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল মাত্র ৬টি পদে জয়লাভ করে।