শিশুটির বাবা জানান, গত মঙ্গলবার সকালে মেয়ে স্কুলে গেলে স্কুলের দারোয়ান সালেহ আহামেদ (৪০) তাকে স্কুলের পেছনে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি বাসায় গিয়ে মাকে সব খুলে বলে। পরে বিষয়টি শাহবাগ থানায় জানানো হলে পুলিশ ওই দারোয়ানকে গ্রেফতার করে। শিশুটিকে বুধবার ভোরে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
ওসিসির সমম্বয়ক ডা. বিলকিস বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুটিকে বুধবার ভোরে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে, তবে আরও কিছু পরীক্ষা বাকি রয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, এ ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। আসামি সালেহ আহামদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।