ডিএমপি’র ৪ উপ-পুলিশ কমিশনারের বদলি

পুলিশঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়নসহ বদলি করা হয়েছে। রবিবার (১১ মার্চ) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আশরাফুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ বদলি বা পদায়ন করা হয়েছে বলে ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিওএম পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার খোন্দকার নজমুল হাসানকে উপ-পুলিশ কমিশনার (পিওএম-উত্তর) ও উপ-পুলিশ কমিশনার সালমা বেগমকে পিওএম-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।
পৃথক এক আদেশে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলীকে পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ও স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশিকুর রহমানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।
এদিকে, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে ১৫ পুলিশ সুপারকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এই ১৫ পুলিশ কর্মকর্তা হলেন— খাগড়াছড়ি ৬ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ মাহবুব হাসান; পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া নিজ পদে দায়িত্ব পালনরত ডিএমপি’র মোহাম্মদ মোখলেছুর রহমান পিপিএম; পুলিশ সদর দফতরের এ বি এম মাসুদ হোসেন; ডিএমপি’র মশিউর রহমান বিপিএম, পিপিএম; ডিএমপি’র মোহাম্মদ ইউসুফ আলী; ডিএমপি’র নাবিদ কামাল শৈবাল; ডিএমপি’র মুহাম্মদ তৌহিদুল ইসলাম; ডিএমপি’র সুদীপ কুমার চক্রবর্ত্তী; ডিএমপি’র সুনন্দা রায়; র‌্যাবের হায়াতুল ইসলাম খান; ডিএমপি’র মো. জসীম উদ্দীন মোল্লা; ডিএমপি’র মোহাম্মদ আশিকুর রহমান পিপিএম; ডিএমপি’র এস এম মুরাদ আলী; র‌্যাবের মোস্তাক আহমেদ ও র‌্যাবের এস এম তানভীর আরাফাত পিপিএম। বাসস।
আরও পড়ুন-
কেন ছিনতাই বন্ধ করতে পারছে না পুলিশ
দুই যুগেও শেষ হয়নি শীর্ষ সন্ত্রাসীদের মামলা