মিরপুরে বাসের ধাক্কায় নারী নিহত

মিরপুররাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রহিমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মিরপুরে বাসের ধাক্কায় আহত বৃদ্ধা রহিমা বেগম সাড়ে দশটার দিকে মারা গেছেন।’
নিহতের ভাতিজা জামাল উদ্দীন জানান, সকাল ৭টার দিকে মিরপুর ১ নম্বর সেকশনের ইংয়াসি চাইনিজ রেস্টুরেন্টের সামনে রাস্তা পারাপারের সময় রবরব পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে পথচারীরা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে সকাল ১০টা ২৫ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।