ডেসটিনির এক মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ

ডেসটিনি ২০০০ডেসটিনি ২০০০ লিমিটেডের বিরুদ্ধে চার হাজার কোটি টাকা পাচারের মানি লন্ডারিংয়ের এক মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত। একইসঙ্গে অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ এপ্রিল আদালত দিন ধার্য করেছেন।
রবিবার (১ এপ্রিল) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান বাদী দুদকের উপপরিচালক মো. তৌফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষে নতুন দিন ঠিক করেন।
বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মোকাররম হোসেন। তিনি বলেন, এ নিয়ে ১৪টি ধার্য তারিখে বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এই মামলাটি ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় দায়ের করা হয়েছিল।
মোকাররম হোসেন আরও বলেন, ‘গত ২০১৬ সালের ৬ নভেম্বর থেকে বাদী দুদকের উপপরিচালক মো. তৌফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলাটির আসামি ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ মোট ৪৬ জন। এর মধ্যে আট জন বাদ দিয়ে বাকি ৩৮ জনই পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ডেসটিনি আরেকটি মামলায় রফিকুল আমীনসহ আসামির সংখ্যা ১৯। ওই মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ অব্যাহত আছে।
মামলার আসামিদের মধ্যে ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম, মো. জিয়াউল হক মোল্লা ও সাঈদুল ইসলাম খান (রুবেল) কারাগারে আছেন। এ ছাড়া, লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ ও মিসেস জেসমিন আক্তার (মিলন) জামিনে আছেন।
মামলার পলাতক আসামিরা হলেন— ডেসটিনির উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা, সাঈদ-উর-রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, জমশেদ আরা চৌধুরী, ইরফান আহমেদ, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, জসিমউদ্দিন ভূঁইয়া, এস এম আহসানুল কবির, জুবায়ের হোসেন, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, আজাদ রহমান, মো. আকবর হোসেন সুমন, মো. সুমন আলী খান, শিরীন আকতার, রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, ড. এম হায়দারুজ্জামান, মোহাম্মদ জয়নাল আবেদীন, কাজী মো. ফজলুল করিম, মোল্লা আল আমীন, মো. শফিউল ইসলাম, সিকদার কবিরুল ইসলাম, মো. ফিরোজ আলম, ওমর ফারুক, সুনীল বরণ কর্মকার ওরফে এসবি কর্মকার, ফরিদ আকতার, এস সহিদুজ্জামান চয়ন, আবদুর রহমান তপন, মেজর (অব.) সাকিবুজ্জামান খান, এসএম আহসানুল কবির (বিপ্লব), এ এইচ এম আতাউর রহমান রেজা, গোলাম কিবরিয়া মিল্টন, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, এ কে এম সফিউল্লাহ, শাহ আলম, মো. দেলোয়ার হোসেন ও মো. শফিকুল হক।
আরও পড়ুন-
বিজিএমইএ ভবন ভাঙার সময় আবেদনের আদেশ সোমবার
লিফট দুর্ঘটনায় শিশুর মৃত্যু: কী প্রতিকার পেতে পারে ক্ষতিগ্রস্ত পরিবার