আমিন জুয়েলার্সের চুরি যাওয়া ৪৯৮ ভরি স্বর্ণসহ গ্রেফতার ৪

আমিন জুয়েলার্সের উদ্ধার করা স্বর্ণরাজধানীর গুলশান-২ ডিসিসি মার্কেটে আমিন জুয়েলার্সের ছাদ কেটে চুরি যাওয়া স্বর্ণ ও টাকাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ এপ্রিল) থেকে বুধবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত গোপালগঞ্জ, চাঁদপুর ও মাওয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, সোবহান, জানু বেগম, বুলবুল আহমেদ ওরফে বেলাল ও তার স্ত্রী। 

বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান (মিডিয়া) বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন। 

তিনি বলেন, অভিযানে এখন পর্যন্ত ৪৯৮ ভরি স্বর্ণ এবং নগদ ২০ লাখ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। 

এ বিষয় আজ দুপুর ২টার দিকে গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। 

 

আরও পড়ুন:

গুলশানে আমিন জুয়েলার্সের শোরুমের ছাদ কেটে চুরি