৫ ব্যাংকের কার্ড জালিয়াতির ঘটনায় গ্রেফতার ১

গ্রেফতারপাঁচটি ব্যাংকের কার্ড  জালিয়াতি করে অর্থ আত্মসাতের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে গ্রেফতারকৃত ব্যক্তির নাম জানা যায়নি। তার কাছ থেকে কয়েক হাজার ক্লোন কার্ড এবং কার্ড  তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির সহকারী পুলিশ সুপার শারমিন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।