রাজধানীতে নকল ওষুধ বিক্রির অভিযোগে ৫ জনকে জেল

জব্দ করা নকল ওষুধরাজধানীর বাবুবাজারের মিডফোর্ট এলাকার বিভিন্ন ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধ বিক্রয়ের অপরাধে ৫ জনকে কারাদণ্ড দিয়েছে র‍্যাবের  ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এই তথ্য জানিয়েছেন। র‍্যাব-৩ ও ওষুধ প্রশাসনের যৌথ সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ৫ জনকে ২ বছর করে কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা করা হয়।

জব্দ করা নকল ওষুধসারোয়ার আলম জানান, দোকান থেকে নকল ওষুধ, অননুমোদিত বিদেশি ওষুধ ও ভেজাল ওষুধ পাওয়া যায়। প্রায় ১৫ কোটি টাকার নকল ও ভেজাল ওষধ জব্দ করা হয়।

অভিযানে অংশ নেন র‍্যাব- ৩ এর উপ-অধিনায়ক মেজর রাহাত, কোম্পানি কমান্ডার মেজর মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুলসহ র‍্যাব-এর ৬ জন অফিসার, বিভিন্ন পর্যায়ের ৮০ জন র‍্যাব সদস্য এবং  ওষধ প্রশাসন অধিদফতরের ৬ জন বিশেষজ্ঞ  অফিসার ।