সামিউল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিক্যাল অফিসার। ২০০৩ সাল থেকে তিনি ঢামেকে কর্মরত। এছাড়া তিনি ড্যাবের মহানগর আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক।
আহত সোহান খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম এসএম হায়দার। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এ তথ্য জানান।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডা. সোহান বাসা থেকে মোটরসাইকেলে ঢামেকে আসছিল। পথিমধ্যে তিনি দোয়েল চত্বর হয়ে শহীদুল্লাহ হলের সামনে পৌঁছালে অন্য একটি মোটরসাইকেলে থাকা দুজন দুর্বৃত্ত তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।’
বার্ন ইউনিটের অধ্যাপক আবুল কালাম বলেন, ছুরিকাঘাতে ডা. সোহানের শরীরে ১০ ইঞ্চির ক্ষত হয়েছে। তার শরীরে ৬০টি সেলাই পড়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, ‘কী কারণে বা কেন এই ছুরিকাঘাতে ঘটনা ঘটেছে আমরা তা এখনও জানতে পারিনি। ঘাতকদের ধরার চেষ্টা চলছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজে যাওয়ার পথে চিকিৎসক সোহানকে কে বা কারা ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে ঢামেক মেডিক্যালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’