বাকি চার জন হলেন, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার পেদা ও সুলাইমান মৃধা।
বুধবার (৩০ মে) চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আর আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।
এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল পটুয়াখালীর এই ৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০১৬ সালের ১৩ অক্টোবর এ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পর ৫ জনকেই গ্রেফতার করা হয়।
এই ৫ আসামির বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, ১৭ জনকে ধর্ষণ, অগ্নিসংযোগসহ ৬ ধরনের মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগ রয়েছে।