আটকরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ২২৫টি প্যাথেডিন ইনজেকশন, ৩ কেজি গাঁজা, ৭০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফরিদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নামাপাড়া বস্তিটি ওয়ারী বিভাগের তিনটি থানার সংযোগস্থলে পড়েছে। এই বস্তির মাদক নিয়ন্ত্রণ করে রহিমা ও হযরত নামে দুই মাদক সম্রাট। তারা পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড। তাদের স্পটে পাওয়া যায়নি, পলাতক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই বস্তিটি ছিনতাইকারীদের একটি অন্যতম আশ্রয়স্থল। এর আগে, ছিনতাইকারী রিকশায় থাকা এক নারীর ব্যাগ টান দিলে ওই ঘটনায় শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় ছিনতাইকারীকে আটকের পর ব্যাগ উদ্ধার করতে এই বস্তিতে যাওয়া হলে তখন সেখান থেকে আরও অনেক ছিনতাইকৃত ব্যাগ উদ্ধার করা হয়।’
মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।