মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন তার আইনজীবী মো. মাসুদ রানা। জামিন আবেদনটি বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহের মধ্যে শুনানি হতে পারে বলে তিনি জানিয়েছেন।
২০১৫ সালে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোলবোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।
গত ২৮ মে কুমিল্লার একটি আদালতে গ্রেফতার দেখানোপূর্বক জামিন আবেদন করেন খালেদা জিয়া। সে আবেদন নামঞ্জুর করে আগামী ৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারিক আদালত। তবে এরই মধ্যে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।