এএসপি মিজান হত্যার তদন্ত প্রতিবেদন ১০ জুলাই

এএসপি মিজানুর রহমান তালুকদারহাইওয়ে রেঞ্জের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বুধবার (৬ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।

আদালতে সাধরণ নিবন্ধন কর্মকর্তা ইউসুফ (পুলিশের উপপরিদর্শক) এই তথ্য জানান।

উল্লেখ্য, ২০১৭ সালের ২১ জুন রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধে এএসপি মিজানুর রহমানের লাশ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ। ওইদিনেই তার ভাই মো. মাসুম তালুকদার বাদী হয়ে রূপনগর থানায় অজ্ঞাত ব্যক্তি নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

বর্তমানে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সিরাজুল ইসলাম (পুলিশ পরিদর্শক) তদন্ত করছে।