শনিবার (৯ জুন) সকাল ১০টায় খিলগাঁওয়ের মহাদেব পল্লি ও রামপুরা এলাকার তালতলা মার্কেট সংলগ্ন এলাকায় গেছে পুলিশ ফোর্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অভিযান পরিচালনা করে যাচ্ছেন।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদক ব্যবসায়ী ও এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি। অভিযান শেষে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’