সোমবার (২৫ জুন)ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় এই আদেশ দেন।
আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক এ প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এই নতুন দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই গুলশান এলাকায় হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীরা হামলায় বিদেশি, পুলিশসহ ২২ নিহত হয়। ২ জুলাই সকালে যৌথ বাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে ৫ হামলাকারী নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে। ৪ জুলাই নিহত ৫ জঙ্গিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয়।