সাক্ষীরা হলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সোনালী ব্যাংকের জিএম আনিসুজ্জামান ও সোনালী ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ আলী।
সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৬ জুলাই দুই মামলার এবং ২২ জুলাই এক মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন আদালাত।
এরআগে গত ২০১৬ সালের ২৭ মার্চ তিন মামলায় অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
গত ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর ১১টি মামলায় মোট ২৫ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে সোনালী ব্যাংকের শেরাটন হোটেল শাখা (বর্তমানে রূপসী বাংলা) থেকে ভুয়া কাগজপত্র দিয়ে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ করা হয়।