দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি ৮ জুলাই পর্যন্ত মুলতবি

খালেদা জিয়াজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালাস চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি আগামী ৮ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

খালেদা জিয়ার আপিল শুনানিতে সময় আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৩ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন নির্ধারণ করেন।

আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, অ্যাডভোকেট মাসুদ রানা প্রমুখ। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

মঙ্গলবার শুনানিতে আপিল বিভাগে করা ওই রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টে আপিল শুনানি মুলতবি রাখতে আবেদন জানান খালেদা জিয়ার আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতে শুনানির জন্য আগামী ৮ জুলাই দিন ধার্য করেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডা দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপর থেকেই খালেদা জিয়া পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।