মাপে কম ও মূল্য তালিকা না থাকায় ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ইটের পরিমাপ ঠিক আছে কিনা মেপে দেখা হচ্ছেমাংস ও ফলের ৯টি দোকান এবং চারটি ইট ভাটাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়। বৃহস্পতিবার (৫ জুলাই) এই অভিযান চালান ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। অভিযান তদারকি করেন অধিদফতরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) সৈয়দ তওহিদুর রহমান।

সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূল্য তালিকা না টানানোর দায়ে রাজধানী ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের বাবা-মায়ের মাংস বিতান, কাইয়ুম মাংস বিতান, আলিফ মাংস বিতান, রফিক মাংস বিতান ও মোস্তফা মাংস বিতানকে ১০ হাজার টাকা করে এবং একই মার্কেটের মামা-ভাগ্নে ফল ভাণ্ডার, জম জম ফল ভাণ্ডার, ভাই ভাই ফল ভাণ্ডার ও বিসমিল্লাহ ফল ভাণ্ডারকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।’

মাংসের দোকানে অভিযানআব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘ইট তৈরির জন্য পণ্যের মাননিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিমাপ অনুযায়ী, প্রতিটির ইটের দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, প্রস্থ ১১ দশমিক ৫ সেন্টিমিটার ও উচ্চতা ৭ সেন্টিমিটার। কিন্ত‌ু প্র‌তিষ্ঠানগু‌লো ইট তৈ‌রি‌তে ‌ঠিক প‌রিমাপ দি‌চ্ছে না। পরিদর্শনে পরিমাপে কমসহ ইট তৈরি‌তে নানা কারচুপির প্রমাণ পাওয়া গে‌ছে। যা আই‌ন প‌রিপ‌ন্থী তাই নির্দিষ্ট পরিমাণের মাপের চেয়ে আকারের ইট তৈরি করে ভোক্তাদের ঠকা‌নোর অভিযোগে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪৮ ধারায় ধামরাই উপজেলার কালামপুরের হোপ ব্রিকসকে ৩০ হাজার, এআরএম ব্রিকস, এমএআরকে ব্রিকস ও এমকেপিবি ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।’

ইটের পরিমাপ ঠিক আছে কিনা মেপে দেখা হচ্ছেঅভিযান চলাকা‌লে এপিবিএন-১ এর সদস্যরা  সা‌র্বিক সহযোগিতা করে।