দুদক সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ডিআইজি মিজান ও তার স্ত্রীর নামে প্রায় কোটি টাকা পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে।
তবে নিজের ট্যাক্স ফাইলের বাইরে নিজের কোনও সম্পদ নেই বলে ৩ মে সাংবাদিকদের কাছে দাবি করেছে মিজানুর রহমান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ সম্পর্কে তিনি বলেন, ‘আমার সম্পদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলেছেন। ট্যাক্স ফাইলের বাইরে আমার আর কোনও সম্পদ নেই।’