মামলার অভিযোগে বলা হয়, দুদুকের হাতে আসামি ননী গোপাল নাথের অর্ধেক সম্পদ অর্জনের তথ্য থাকায় ২০১৫ সালের ১ এপ্রিল তাকে সম্পদের হিসাব দাখিলের নোটিশ দেয় দুদক। আসামি নোটিশ পেয়েও হিসাব দাখিল না করায় দুদুক ২০১৬ সালের ৩১ জানুয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করেন মামলাটির তদন্তের পর দুদকের সহকারী পরিচালক মো. মজিবুল রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।
উল্লেখ্য, ননী গোপাল হলমার্ক ঋণ কেলেঙ্কারির ১১টি মামলারও আসামি। হলমার্কের ঋণ কেলেঙ্কারির মামলাগুলোর হওয়ার পর থেকেই তিনি পলাতক। আর এ মামলায় তিনি শুরু থেকে পলাতক।