৫ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

আটকপাঁচ কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বুধবার রাতে রাজধানীর মিরপুরের দারুসসালাম থেকে নিজাম নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, নিজাম ভারত ও পাকিস্তান থেকে হেরোইনের বড় চালান চাঁপাইনবাবগঞ্জ হয়ে ঢাকায় আনে। এরপর ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে। ঢাকায় তার ক্রেতা কারা আমরা তা জানার চেষ্টা করছি। মাদক ছাড়াও নিজাম অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে অভিযান চালিয়ে নিজামকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান ডিসি মাসুদুর রহমান।