রাজধানীতে ৩৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই

ইয়াবারাজধানীর উত্তরা থেকে ৩৯ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

সোমবার (১৩ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানায় র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি জানান, রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।