এর আগে চার দিনের রিমান্ড শেষে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মানিক মিয়া ও ইব্রাহিম খলিলকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার (উপ-পরিদর্শক) রুহুল আমিন।
এর আগে গত ১১ আগস্ট শেরেবাংলা নগর থানার পুলিশ (উপ-পরিদর্শক) রুহুল আমিন আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, আসামি পক্ষের আইনজীবী ইকবাল হোসেন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
উল্লেখ্য, গত ১০ আগস্ট জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এক রোগীকে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বের হয়ে নাখালপাড়ায় একটি অনুষ্ঠানে যাওয়ার সময় রাত ৯টায় কলেজগেট এলাকায় যাত্রী ছাউনির সামনে নিউ ভিশন পরিবহনের একটি বাস পেছন দিক থেকে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। তখন ওই বাসটি চালাচ্ছিলেন হেলপার ইব্রাহিম খলিল। এতে মন্ত্রীর গাড়ির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় চালক ও হেলপারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়।