ভাটারায় শীর্ষ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আটক

আটকরাজধানীর ভাটারা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ শীর্ষ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। শনিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

এসময় তার কাছ থেকে প্রায় ৩ হাজার ইয়াবা ট্যাবলেট,একটি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর ইসতিয়াক বাংলা ট্রিবিউনকে একথা বলেন। 

তিনি জানান, মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের নামে বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।