শাহীন জানান, র্যাবের পোশাক পরা ১০-১২ জন বাসায় এসে তার ভাইকে তুলে নিয়ে যায়। এসময় তারা নিজেদের র্যাব-২ এর সদস্য বলে পরিচয় দেয়। র্যাব পরিচয়ধারীরা যখন তাদের বাসায় আসে, বাসার নিচে র্যাব-২ লেখা একটি গড়িও ছিল। যাওয়ার সময় তাকে সেই গাড়িতেই তুলে নিয়ে যাওয়া হয়। এসময় শামীমের ল্যাবটপ, সিপিইউ, আইপ্যাড ও মোবাইল নিয়ে যায়। সারমিন রাবেয়া (শামীমের স্ত্রী) তাকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে, র্যাব পরিচয়ধারীরা সুনির্দিষ্ট কোনও কারণের কথা বলেনি।
শাহিন আরও জানান, তার ভাই আগে বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এমনকি নিজেও একটি প্রতিষ্ঠান শুরু করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি ঘরে বসেই আউট সোর্সিংয়ের কাজ করতেন।
স্ত্রী রাবেয়া জানান, কেন এবং কোন অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে চাওয়া হলে র্যাব পরিচয়ধারীরা তা জানায়নি।
এদিকে, যোগাযোগ করা হলে র্যাব- ২ এর সিপিসি টিমের (মোহাম্মদপুর ও আদাবর এলাকার ) মেজর শিবলী সাদিক বলেন, ‘আমরা শামীম নামে কাউকে ধরিনি। এ বিষয়টি আমার জানা নেই ।’