মিটফোর্ডে ৪ কোটি টাকার ওষুধ জব্দ

র‌্যাবরাজধানীর মিটফোর্ড এলাকায় ৪ কোটি টাকা মূল্যের ওষুধ জব্দ ও ৮টি দোকান সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অভিযান পরিচালনার সময় আমরা অসংখ্য মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছি। এছাড়া তারিখ পরিবর্তন করে ওষুধ বাজারজাত করা হচ্ছিল। বিদেশি ওষুধও পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।