প্রার্থিতা ফিরে পেতে রুহুল আমিনের রিট

রুহুল আমিন হাওলাদারপ্রার্থিতা ফিরে পেতে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার হাইকোর্টে রিট করেছেন। রবিবার (৯ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি রিট করেছেন। রিটের পক্ষে শুনানি করবেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

এর আগে ২ ডিসেম্বর রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র খেলাপি ঋণের অভিযোগে বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। পরে নির্বাচন কমিশনে আপিল করেও পটুয়াখালী-১ আসন থেকে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। তাই প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।