সোমবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ চত্বরে থার্টিফার্স্টের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
র্যাবের ডিজি বলেন, ‘৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকের বিরুদ্ধে অভিযান থেকে সরে আসতে হয়েছে। তবে নতুন বছর থেকে আমরা আবারও মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করবো।
‘আশা করছি, কোনও সহিংসতা ঘটবে না। নিজ দলের মধ্যেও যাতে কোনও সহিংসতা না হয় সেজন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।’
এ সময় তিনি ইংরেজি নবর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলেন, ‘ইংরেজি নববর্ষ উপলক্ষে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সারা দেশে। যদিও এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে রেখে থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান না করার জন্য আহ্বান জানিয়েছিলেন। নাগরিকরা সেই আহ্বানে সাড়া দিয়েছেন। সারা দেশে বড় ক্লাব থেকে শুরু করে কোনও জায়গায়তেই অনুষ্ঠান হচ্ছে না। এজন্য নাগরিকদের আমরা ধন্যবাদ জানাই।’
এদিকে গুলশান-২ চত্বরে র্যাবের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে র্যাবের চেকপোস্ট। সেখানে আর্মড পারসোনাল কেরিয়ার (এপিসি), ডগ স্কোয়াড রয়েছে। র্যাবের স্পেশাল ফোর্সও থার্টিফার্স্টের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। গাড়ি থামিয়ে তল্লাশি চারাতে দেখা গেছে।